২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মেয়েটির বাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মেয়েটির বাবা। বলিয়াদি সাইদাপাড়ায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলুফা বেগম (৩৫) এবং তার মেয়ে রেশমী আক্তার (৭)। আহত হন নিলুফার স্বামী হানুমিয়া (৪০)। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া জানান, ঘরের বারান্দায় দাঁড়িয়ে কথা বলার সময় এ তিনজন বজ্রপাতে আহত হন। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাদের কালিয়াকৈ একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিলুফা ও রেশমীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৪৫ ঘ.