২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১০ ঘর

চট্টগ্রামের স্টেশন রোড কলোনিতে আগুনে ১০টি ঘর ও একটি স্কুল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 04:55 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের স্টেশন রোড কলোনিতে আগুনে ১০টি ঘর ও একটি স্কুল পুড়ে গেছে। শুক্রবার রাত নয়টার দিকে আইসফ্যাক্টরি রোড সংলগ্ন স্টেশন রোড কলোনির একটি ঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্রবাদ ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পার্শ্ববর্তী বিভিন্ন ঘর এবং বেসরকারি সংস্থা ইউসেফ পরিচালিত একটি স্কুলে ছড়িয়ে পড়ে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এতে প্রায় ১২ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১০৪৫ ঘ.