২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়াসার পাইপ ফেটে সড়ক প্লাবিত

চট্টগ্রাম নগরীর সিরাজ উদ-দৌল্লাহ সড়কে চন্দনপুরায় ওয়াসার ভূগর্ভস্থ পাইপ ফেটে অন্তত তিনঘণ্টা পানি প্রবাহিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সিরাজ উদ-দৌল্লাহ সড়কে চন্দনপুরায় ওয়াসার ভূগর্ভস্থ পাইপ ফেটে অন্তত তিনঘণ্টা পানি প্রবাহিত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পানি বের হওয়ায় আশপাশ এলাকা প্লাবিত হয়। এতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কিছুক্ষণের জন্য সড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে ওয়াসা কর্তৃপক্ষ খবর পেয়ে বিকাল ৪টার দিকে ওই এলাকার পানি সরবরাহ বন্ধ করে দেয়। চট্টগ্রাম ওযাসার চেয়ারম্যান প্রকৌশলী কে এম ফজলুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৫ থেকে ৪০ বছরের পুরোনো পাইপ হওয়ায় তা ফেটে যায়। এতে ওই এলকার মানুষ সাময়িক সমস্যা পড়েছে। শুক্রবার রাতের মধ্যেই এই সসম্যার সমাধান করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.