ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ডুবে দুই সহোদরা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় নিহতরা হল উপজেলার সোহাগপুর গ্রামের বাদল মিয়ার মেয়ে সাবিকুন্নাহার মনি (১০) ও তাজিকুন্নাহার অনিক (৮)।
সাবিকুন্নাহার মনি আশুগঞ্জ সেন্ট্রাল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণি এবং তাজিকুন্নাহার অনিক একই স্কুলে ১ম শ্রেণির ছাত্রী।
তাদের বাবা বাদল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রীসহ চার মেয়েকে নিয়ে তিনি মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় গোসল করতে যান। এক পর্যায়ে তাদের ছোট দুই মেয়ে নদীতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির পর বিকাল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24