সাভার, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশ মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- জাহাঙ্গীর হাওলাদার (৩৫), মো. মাহফুজ (৩২), কামাল হোসেন (২৬) ও মোস্তফা (২৫)।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদেও কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সেখানে অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১৭ ঘ.
bdnews24