২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা থেকে লাশ উদ্ধার

পাবনায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

পাবনা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাহিরচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। পাবনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজ আহমেদ জানান, লাশটির শরীর থেকে চামড়া উঠে যাচ্ছে। আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর লাশটি নদীতে ফেলে দিয়েছিলো। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬১২ ঘ.