২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১৫শ’ বোতল ফেন্সিডিল আটক

সিরাজগঞ্জে প্রায় ১৫শ’ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যববাসায়ীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

সিরাজগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে প্রায় ১৫শ’ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যববাসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বসুবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে মোক্তার হোসেন (২৮) ও নওগার বদলগাছি উপজেলার আজিজপুর গ্রামের মৃত ওমর কসাইয়ের ছেলে দুলাল মিয়া (২৫)। র‌্যাব-১২’র সহকারী কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরড়ার মেসার্স ড্রাইভার ফিলিং স্টেশনের সামনে ট্রাকে (ঢাকা মেট্রো-ট১১-০২৭৮) তল্লাশি করে ১৪৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ওই দুই মাদক ব্যবসায়ীকে। এ ছাড়া ট্রাকটিও আটক করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মেহেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪৫ ঘ.