২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধ ও সাধ্যের ব্যবধানের কষ্টগাথা

বাবার কাছে হাল ফ্যাশনের নয়া মোবাইল চেয়েছিলো দরিদ্র ঘরের ছেলে মঞ্জুরুল আলম নাহিদ। তবে সাধ্য না থাকায় দিতে পারেননি দরিদ্র বাবা। আর তাতে অভিমানী সন্তান আত্মহত্যার পথই বেছে নিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

নওগাঁ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার কাছে হাল ফ্যাশনের নয়া মোবাইল চেয়েছিলো দরিদ্র ঘরের ছেলে মঞ্জুরুল আলম নাহিদ। তবে সাধ্য না থাকায় দিতে পারেননি দরিদ্র বাবা। আর তাতে অভিমানী সন্তান আত্মহত্যার পথই বেছে নিলো। বুধবার গভীর রাতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের আক্কেলপুর গ্রামের এই ঘটনা সাধ আর সাধ্যের ব্যবধানের এক কষ্টগাথা। বদলগাছী থানার ওসি শেখ লেনিন আলমগীর জানান, মঞ্জুরুল আলম নাহিদ (২২) তার বাবা আব্দুস ছামাদের কাছে ১০/১২ হাজার টাকা দামের মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরেছিলেন। তবে আর্থিক সংকটের কারণে তার বাবা মোবাইল ফোন কিনে দিতে পারেননি। এরই জের ধরে বাবার ওপর অভিমান করে বুধবার গভীর রাতে বাড়ির পাশে একটি আম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাহিদ। বৃহস্পতিবার সকালে নাহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি লেনিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৩ ঘ.