চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট এলাকার ইস্পাহানী পাটকলে আগুনে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাটকলটির ৩ নম্বর মেশিনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপন বাহিনী জানায়।
বাহিনীর কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৪ ঘ.
bdnews24