সিরাজগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়মিত প্রকাশের শর্ত না মানায় সিরাজগঞ্জ জেলা সদর থেকে প্রকাশিত দুটি দৈনিকের ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, দৈনিক সীমান্ত বাজার ও দৈনিক যমুনা সেতু পত্রিকা দুটি নিয়মিতভাবে প্রকাশের শর্ত সাপেক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে ডিক্লারেশন নেয়। তবে পত্রিকা দুটি নিয়মিত প্রকাশ করা হচ্ছিলো না।
বিষয়টি ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৭৩ এর ৯ (৩) (খ) এবং ২৬ ধারা পরিপন্থী হওয়ায় ২৮ ফেব্র“য়ারি সম্পাদক ও প্রকাশককে পত্রিকা প্রকাশ না হওয়ার কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। তবে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি।
এ কারণে দুটি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে বলে ওই চিঠিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭১৮ ঘ.
bdnews24