২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে তিন ব্যক্তিকে আটক

হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে পৃথক অভিযানে একটি রিভলবার ও দুটি মোটরসাইকেলসহ ৩ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

হবিগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে পৃথক অভিযানে একটি রিভলবার ও দুটি মোটরসাইকেলসহ ৩ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প জানিয়েছে, বুধবার রাত দেড়টার দিকে র‌্যাব হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার নিশাপট গ্রাম থেকে একটি বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক বুলবুল খান (৩৬) নিশাপট গ্রামের মৃত সুরত খানের ছেলে। এর আগে রাত সোয়া ৯টার দিকে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার থেকে একটি চোরাইকৃত ডিসকভারি মোটরসাইকেলসহ (সিলেট-ল-১১-৫৩০২) সাজিদ মিয়া এবং পৌনে ৪টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ডোমেশ্বর গ্রাম থেকে ফ্রিডম মোটরসাইকেলসহ (হবিগঞ্জ-হ-১১-১৫১৭) গোলাম কিবরিয়া রিগান (২৫) নামে একজনকে আটক করা হয়। সাজিদ চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং রিগান সদর উপজেলার ডোমেশ্বর গ্রামের দেওয়ান মুহিতের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৩ ঘ.