ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশে সহায়তা করার অভিযোগে বাংলাদেশি এক অভিবাসন পরামর্শককে সাড়ে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুজিবুর রহমান (৪৪) নামের ওই ব্যক্তিকে ডজনখানেকের বেশি নকল পরিচয়পত্রসহ গত বছরের ৯ নভেম্বর টাওয়ার হ্যামলেটসের রনটন রোডের বাসা থেকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের বর্ডার এজেন্সি।
এজেন্সির কর্মকর্তারা তার বাসায় কিছু ফাঁকা বাংলাদেশি পাসপোর্ট, নকল ব্রিটিশ পাসপোর্ট এবং বাংলাদেশ হাই কমিশনের একটি সিল পায়। এ সময় তার বাসায় নগদ ১১ হাজার নয়শ ৫০ পাউন্ড এবং অন্যান্য মূলবান জিনিসপত্র পাওয়া যায়।
অভিবাসন পরামর্শক হিসেবে নিবন্ধিত মুজিবুরের মিমফা ট্রাভেল লিমিটেড এবং লন্ডন ইমিগ্রেশন সার্ভিসেস নামে প্রতিষ্ঠান রয়েছে লন্ডনের বেথনাল গ্রীন রোডে। সেখানেও পাঁচটি ফাঁকা বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।
গত ১৭ ফেব্রুয়ারি মুজিবুরকে øেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিবাসন বিষয়ক ১৯টি অভিযোগ প্রমাণ হয়। শুক্রবার তাকে কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/২২৪৭ ঘ.
bdnews24