চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় তা উপস্থাপন করা হবে।
বুধবার চবি প্রশাসনের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয় বলে কমিটির সদস্য সচিব আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার চবির সিন্ডিকেট সভায় তা উপস্থাপন করা হবে। এর আগে প্রতিবেদনের বিষয়ে কোন তথ্য প্রকাশে কমিটির বাধা রয়েছে।”
গত ৮ ফেব্র“য়ারি চবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় চবি প্রক্টরসহ আরো ৪০ শিক্ষার্থী।
পরদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে ১৪ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হলেও তারা দুই দফায় সময় বাড়িয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/আরএ/১৯০৫
bdnews24