ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডকে (বিএবি) বিশ্বমানে উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের মান নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তিনি।
বিএবি’র একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করলে শেখ হাসিনা এ কথা বলেন।
বেঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠক বিষয়ে জানান।
শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল ইসলাম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে।
প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানালে তিনি পর্যায়ক্রমে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৩ ঘ.
bdnews24