২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে আ.লীগ নেতার ভাইয়ের টাকা ছিনতাই

গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ নেতার ভাইয়ের কাছ থেকে ব্যাংক থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

গোপালগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগ নেতার ভাইয়ের কাছ থেকে ব্যাংক থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম চৌধুরী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হকের ভাই। সিরাজুলের স্ত্রী গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি রাশিদা বেগম জানান, পদ্মা অয়েল কোম্পানিতে টিটি করার জন্য তার স্বামী সোয়া লাখ টাকা নিয়ে বেলা ১২টার দিকে অগ্রণী ব্যাংকে যান। সেখানে ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা রাখার পর পাশ থেকে একজন টাকা জানায়, টাকা নিচে পড়ে গেছে। কথা শুনে তিনি নিচে তাকালে দুর্বৃত্তদের আরেকজন টাকা নিয়ে দৌড় দেয়। এ সময় তিনি পেছন পেছন দৌড় দিলে ওই গ্র“পের এক সদস্য তাকে ল্যাং মেরে ফেলে দেয়। “নিচে পড়ে তার ডান হাত ভেঙে যায়। আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করার পর পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে”, যোগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাতের হাড় ভেঙে ৪ খণ্ড হয়ে গেছে। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার বিপ্রদাস বিশ্বাস (৪০) বলেন, ক্যাশ কাউন্টারের সামনে ভিড় ছিল। বিষয়টি আমি লক্ষ্য করিনি। গোপালগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, কৌশলে টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০২০ ঘ.