কিশোরগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হাওর এলাকা মিঠামইনে আওয়ামী লীগ-বিএনপির দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত অয়েছেন অন্তত ৫০ জন
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ঘাগড়া গ্রামে সংঘর্ষে নিহত ব্যক্তির নাম ইরাজ মিয়া (৬৫)।
মিঠামইন থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন মেম্বার ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহানের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে খোকন মেম্বারের অনুসারীদের বল্লমের আঘাতে ইরাজ মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ৫০ জন।
এদের মধ্যে আব্দুর রউফ (৫৫), কবির (৫০), হামিদুল (৩৫), তাকলিম (২০), সুজন (৩০), রুকন (৩৫), এরশাদ (২৫) ও খোকনকে (৩০) কিশোরগঞ্জ ও মিঠামইন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১৮ ঘ.
bdnews24