দিনাজপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে এক কিশোরের রক্তাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চক মাহানপুর গ্রামে নিজ বাড়ির কিছু দূরে একটি ধানক্ষেত থেকে জাহাঙ্গীর আলম (১৫) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর বাবা আকরাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৮টার দিকে তার চেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
বীরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সিদ্দিকি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে পড়ে থাকা এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। ওই জুতা ঘাতকদের কারো হতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬১১ ঘ.
bdnews24