২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সার্কের আবহাওয়া বিষয়ক সভা শুরু

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আবহাওয়া বিষয়ক আঞ্চলিক সহযোগিতার ওপর সমন্বয় সভা মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আবহাওয়া বিষয়ক আঞ্চলিক সহযোগিতার ওপর সমন্বয় সভা মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনিস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এই সভার লক্ষ্য আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সঙ্গতি রেখে সার্কভূক্ত দেশগুলোর জন্য একটি একক পরিমাপ পদ্ধতি বের করা। রূপসী বাংলা হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই মহপরিচালক মোহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, সার্ক দেশগুলোর জাতীয় আবহাওয়া সংস্থাগুলো পরষ্পরকে কীভাবে সহায়তা করতে এবং নিজেদের ঘাটতিগুলো ঘোচাতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। তিনি আরো বলেন, সার্কের সদস্য দেশগুলোর মধ্যে প্রকল্প অথবা কারিগরি সহায়তার আকারে সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসইউ/১৫১৭ ঘ.