২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক উল্টে ছয় শ্রমিক নিহত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরিপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাত শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ময়মনসিংহ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরিপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাত শ্রমিক। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, যাকে মনু মিয়া বলে শনাক্ত করেছেন স্বজনরা। গৌরিপুর থানার ওসি দীপক চন্দ্র মজুমদার জানান, কিশোরগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই ঢাকা মেট্রো-ট-১১-৪৯১৩ ট্রাকটি ময়মনসিংহে আসার সময় গৌরিপুর উপজেলার বড়ইতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিকরা সিমেন্টের বাস্তার নিচে চাপা পড়েন। পরে পুলিশ এবং স্থানীয়রা বস্তার নিচ থেকে সাত জনকে জীবিত এবং ছয়জনের লাশ উদ্ধার করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জের দমকল বাহিনীর দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ওই ট্রাকে কতজন শ্রমিক ছিলেন তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৫ ঘ.