২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পরিবেশ সচেতনতায় ভিন্নধর্মী প্রদর্শনী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী এবং বৃক্ষের ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী এবং বৃক্ষের ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। রোববার বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সকাল ১১টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষক ড. শহিদুর রহমান, বনবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার সরকার প্রমুখ। প্রথম দিন বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় ২০টি বন্যপ্রাণীর আলোকচিত্র ও ১০টি বৃক্ষের পোস্টার এবং বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র সম্পন্ন একটি থ্রি-ডি নকশা প্রদর্শিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সচেতনতা বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি। আর এতে গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাংগঠনিক সম্পাদক অনিমেষ ঘোষ জানান, প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০৯ ঘ.