ময়মনসিংহ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকায় স্কয়ার গ্র“পের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ যাত্রী।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামের তরিকুল ইসলাম (১৮) ও মো. গাজী (২০)।
আহতদের মধ্যে ২৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৪ জনকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা।
ভালুকা থানার ওসি জাকিউর রহমান জানান, ত্রিশাল থেকে স্কয়ার গ্র“পের ৫০-৬০ জন শ্রমিক কাজে যোগ দেওয়ার জন্য ভালুকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বাসটি হাজির বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই দুই জন মারা যান বলেও জানান তিনি।
এদিকে খাগড়াছড়িতে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি।
সকালে জেলা শহরের গিরিফুল এলাকায় এ দুর্ঘটনায় আমির হোসেন মারা যান। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবুল দে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৩৮ ঘ.
bdnews24