বাগেরহাট, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনে সুপতি স্টেশন সংলগ্ন কস্তুরীর খালে মাছ ধরার সময় সাপের কামড়ে এক জেলের মৃত্যু হয়েছে।
নিহত আসলাম খান (৪০) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের রহমান খানের ছেলে।
বন কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে মাছ ধরার সময় একটি সাপ আসলামের বাম হাতের আঙ্গুলে কামড় দেয়। এরপর বনকর্মীদের সহযোগিতায় সঙ্গীরা তাকে বাড়িতে নিয়ে গেলে রাতে সেখানেই তার মৃত্যু হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসলাম বৃহস্পতিবার বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৯ ঘ.
bdnews24