চুয়াডাঙ্গা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দর্শনা থেকে আহলে হাদিস আন্দোলনের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে রেলইয়ার্ডের কাছে একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু সিডি উদ্ধার করা হয়।
এরা হলেন- দর্শনার শ্যামপুর গ্রামের মাঝের পাড়ার খোয়াজ মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৩৬), একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে মেহেদি হাসান তুহিন (২০), দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের আলাউদ্দিন আল আজাদের ছেলে আব্দুল্লাহ (২৭) ও লোকনাথপুরের জামাল উদ্দিনের ছেলে আশাবুল হক আজাহার (২৬)।
দর্শনা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। রাতেই চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য চুয়াডাঙ্গা গোয়েন্দা দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৩৫ ঘ.
bdnews24