২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেইলে আগুন

চট্টগ্রাম মেইল ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন লাগায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেইল ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন লাগায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী ওয়ান আপ মেইল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলস্টেশনে পৌঁছনোর পর রোববার ভোর সাড়ে ৪টায় এসি কামরায় আগুন লেগে যায়। অগ্নি নির্বাপন বাহিনী আগুন নেভানোর পর ওই বগিসহ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যযায় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহ মো. মাইনুল হক। তিনি বলেন, এই দুর্ঘটনার কারণে রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিতাস কমিউটার, সুরমা মেইল ও সিলেট মেইলসহ চারটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে থেমে থাকে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চট্টগ্রাম মেইলে আগুন ধরে বলে ধারণা করছেন রেলকর্মকর্তারা। এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৪ ঘ.