আগরতলা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ প্রবেশের দায়ে এক নারী ও দুই শিশুসহ নয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।
ভারতে প্রবেশের বৈধ নথিপত্র দেখাতে না পারায় আসামের গৌহাটিতে সরকারি রেল পুলিশ শনিবার তাদের গ্রেপ্তার করে।
ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃতরা।
রেল পুলিশ কর্মকর্তা এনসি দাস বলেন, “গত ৭ মার্চ তারা সীমান্ত পার হয়ে আগরতলা পৌঁছায়। সেখানে থেকে ট্রেনে গৌহাটি আসে।”
গৌহাটি রেল স্টেশনের কাছে পল্টন বাজার থেকে গ্রেপ্তারকৃত এ বাংলাদেশিরা কাজের খোঁজে আলিদুয়ারপুর যাচ্ছিলেন বলে জানান ওই রেল পুলিশ কর্মকর্তা। তাদের কাছে মোবাইল ফোন ও বাংলাদেশি মুদ্রা ছিল।
সোমবার তাদের বিদেশিরেদ বিচার ট্রাইব্যুনালে হাজির করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০২৩ ঘ.
bdnews24