ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর ই-ব্লকের ২০ নম্বর বাসা থেকে বদরুদ্দুজা কমল (২৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় শনিবার রাত সাড়ে ১০টার দিকে।
কমলের বাসা থেকে তিনটি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায় বলে পুলিশ জানায়।
শাহ আলী থানার ওসি মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বিএনপির আগামী ১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
তিনি জানান, ভবনের নিচ তলায় কমলের একটি ফার্মেসি রয়েছে।
ওসি বলেন, কমলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24