২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাল-নিরবের বাসায় পুলিশ

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। আলালের লালমাটিয়া এবং নিরবের কাজীপাড়ার বাসায় শনিবার দুপুরে ও বিকেলে শনিবার এই অভিযান চালানো হয়। যুবদল নেতা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে আলালের বাসায় পুলিশ অভিযান চালায়। তারা তল্লাশিও করে। তিনি বলেন, “কাউকে না পেয়ে আলালের ব্যক্তিগত গাড়িচালক আবুল কালামকে ধরে নিয়ে যায়। পরে থানায় খোঁজ নিয়েও চালকের সন্ধান পাওয়া যায়নি।” মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলালের বাসায় অভিযান চালানো হয়নি বা সেই বাসা থেকে কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে তিনি জানান, তার বাসাসহ আশপাশের বাসা এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে। কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিরবের বাসায় যাওয়া হলেও তাকে পাওয়া যায়নি। সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/পিডি/২০২৬ ঘ.