২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওষুধ বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

বরিশাল নগরীতে জেনারেল ফার্মাসিটিউক্যাল ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

বরিশাল, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে জেনারেল ফার্মাসিটিউক্যাল ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর কলেজ এভিনিউর চাদোয়ার ভাড়া বাসা থেকে সৈয়দ মেহেদী হাসানের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মেহেদী হাসান ঝালকাঠীর রসনি গ্রামের সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, কোম্পানির টাকা-পয়সা নিয়ে ঝামেলা হওয়ায় মেহেদী হাসানের নামে একটি মামলা ঢাকায় বিচারাধীন রয়েছে। এ কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। মানসিক অবসাদ থেকে মেহেদী নিজের ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। রাত পৌনে ৩টায় পরিবারের লোকজন খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮৫৬ ঘ.