২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোটিশ না দিয়ে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পৌর কর্তৃপক্ষ দুই বিএনপি নেতার বাসভবনের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

পটুয়াখালী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পৌর কর্তৃপক্ষ দুই বিএনপি নেতার বাসভবনের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার সবুজবাগ এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান মনির এবং মুসলিমবাগ এলাকায় পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ রতনের বাসভবনে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে। বিএনপির এই দুই নেতা অভিযোগ করেছেন, পৌরসভা কর্তৃপক্ষ নোটিশ না দিয়ে এমনকি মৌখিকভাবে না বলে বাড়ির পাকা সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। পৌরসভার পক্ষ থেকে লিখিত কোনো নোটিশ দেওয়া হয়নি স্বীকার করে পৌর মেয়র এসএম রাকিবুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার মাস আগে সীমানা প্রাচীর সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিক তাগাদা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়র এসএম রাকিবুল আহসান উপস্থিত থেকে শ্রমিকদের মাধ্যমে দুই নেতার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। সাবেক সংসদ সদস্য মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মনিরুজ্জামান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের কর্মসূচীর কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। এমন পরিস্থিতিতে আমাকে না জানিয়ে এবং পারস্পরিক রাজনৈতিক সহনশীলতা প্রদর্শন না করে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কী হতে পারে।” নাসিরউদ্দিন আহমেদ রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগেও সড়ক স¤প্রসারণের জন্য আমরা ওই এলাকার বাসিন্দারা দুই দফা পাকা স্থাপনা ভেঙে, গাছপালা কেটে জমি ছেড়ে দিয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৪ ঘ.