২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নকল সার কারখানা

সিরাজগঞ্জ শহরের মিরপুর উত্তরপাড়া মহল্লায় ১টি নকল টিএসপি সার কারখানার সন্ধান মিলেছে। কারখানা থেকে আটক করা হয়েছে ছয় কর্মচারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

সিরাজগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরের মিরপুর উত্তরপাড়া মহল্লায় ১টি নকল টিএসপি সার কারখানার সন্ধান মিলেছে। কারখানা থেকে আটক করা হয়েছে ছয় কর্মচারীকে। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ২৫৫ বস্তা নকল টিএসপি সার ও ১৯৮ প্যাকেট নকল কীটনাশক এবং সার তৈরির একটি মেশিন জব্দ করেছে র‌্যাব। আটককৃতরা হলো- মিরপুর উত্তরপাড়া মহল্লার পাপ্পু (২০) একই মহল্লার ইমন (১৩), চর রায়পুর মহল্লার কার্তিক বর্মণ (২০), একই মহল্লার ইব্রাহিম খলিল (৪৫), গোসালা মহল্লার মামুন শেখ (২৫) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রুবেল খান। র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি রবিউল হাসান জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার জুয়েল আহম্মেদ নামে এক ব্যক্তি মিরপুর উত্তরপাড়া মহল্লার আব্দুল আউয়ালের দোকান ও গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত নকল টিএসপি সার তৈরি করে বাজারজাত করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় ওই গোডাউনে অভিযানে উদ্ধারকৃত সার ও মেশিনের দাম আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৮ ঘ.