খাগড়াছড়ি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের শিবমন্দির এলাকায় একটি চাল বোঝাই ট্রাক পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার প্রতিবাদে শনিবার জেলায় অর্ধদিবস হরতাল ও পূর্ণদিবস সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ব্যবসায়ীরা।
ঘটনার পর খাগড়াছড়ি পৌরসভায় তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও পেশাজীবীদের সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে ওই সভায় ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, চাঁদা পরিশোধ না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার খাগড়াছড়ি-পানছড়ি সড়কের শিবমন্দির এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একটি চাল বোঝাই ট্রাক পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে রাতে ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
ট্রাকটিতে প্রায় ১১ টন চাল ছিল বলে খাদ্য ব্যবসায়ীরা দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫০ ঘ.
bdnews24