কক্সবাজার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছুরিকাঘাতকারী মো. কাইয়ূমকে (২৪) ছোরাসহ ধরে আটক করে এলাকাবাসী পুলিশে দিয়েছে।
ফরিদুল আলম (৪৮) নামে ওই ব্যক্তির বাড়ি উপজেলার হাতির ঘোনায়।
উখিয়া থানার ওসি (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী হাতির ঘোনা গ্রামের টুইন্নার কাড়ির মাথা এলাকার ছৈয়দুল রহমানের মুদির দোকান দখল করতে যায়। এ সময় ছৈয়দুল রহমান ও তার বড় ভাই ফরিদুল আলম বাধা দিলে সন্ত্রাসীরা তাদের মারধর করে। এক পর্যায়ে ফরিদুলকে ছুরিকাঘাত করে তারা।
এই ঘটনায় ছৈয়দুল আলম বাদী হয়ে ছয় জনের নামে মামলা করেছেন।
আসাামিরা হলেন, মো. কাইয়ুম (২৪), ইমান শরীফ (৫০), নুরুল আমিন (৩৮), জলপায় ছৈয়দ নুর (৪৭), মোঃ সেলিম (৩০) ও শামশুল আলম (৬৫)।
খুনিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি অপ্পেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১১ ঘ.
bdnews24