খাগড়াছড়ি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির আলুটিলা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশুসহ কমপক্ষে ১১ জন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আলুটিলা ১০ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল মিয়া (২৪) হবিগঞ্জের সাতকুয়া গ্রামের ফখরুল মিয়ার ছেলে।
আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এত ঘটনাস্থলেই আফজাল নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৩০ ঘ.
bdnews24