২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা বাগানে সংঘর্ষ: কমলগঞ্জের ওসি বরখাস্ত

মৌলভীবাজারের নন্দরানী চা বাগানে সংঘর্ষে দুই জনের মৃত্যুর ঘটনায় কতর্ব্যে অবহেলার দায়ে কমলগঞ্জ থানার ওসি অমূল্য কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

মৌলভীবাজার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের নন্দরানী চা বাগানে সংঘর্ষে দুই জনের মৃত্যুর ঘটনায় কতর্ব্যে অবহেলার দায়ে কমলগঞ্জ থানার ওসি অমূল্য কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে সাময়িক বরখাস্তের এই আদেশ হয়েছে বলে তিনি সদর দপ্তর থেকে জানতে পেরেছেন। তবে আদেশের নথি তিনি এখনো মৌলভীবাজারে পৌঁছেনি। “পুলিশ সদরদপ্তরে যোগাযোগ করে জেনেছি, কর্তব্যে অবহেলার কারণে পুলিশ আইনের ৮৫ বিধিমালা অনুযায়ী অমূল্য কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” গত ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা বাগানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে গুলিবিদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়। এরপর ওই বাগান এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পুলিশ সুপার হারুন বলেন, “আদেশের কপি আমাদের কাছে পৌঁছালে অমূল্য কুমার চৌধুরীকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩২০ ঘ.