২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় ইঞ্জিন চালিত ভ্যানে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

সাতক্ষীরা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটায় ইঞ্জিন চালিত ভ্যানে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে দেবহাটা উপজেলার পারুলিয়া মসজিদের সামনে থেকে এসব ফেনসিডিল আটক করা হয়। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বাসির জানান, বিজিবি ভোমরা ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ওই ইঞ্জিন চালিতে ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় দুই হাজার ৮৯০ বোতল ফেনসিডিল আটক করে। তবে চালক ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। উদ্ধারকৃত ফেনসিডিল ও ভ্যান সাতক্ষীরার তালতলায় ব্যাটালিয়ন সদরদপ্তরে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৪ ঘ.