২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

সিলেট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে সিলেটের একটি আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর করে কারাভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হক খান এ রায় দেন। দ-িতরা হলেন গোলাপগঞ্জের করেরগাঁওয়ের জাহাঙ্গীর আহমদ, মনির উদ্দিন ও সফিক উদ্দিন। মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১৬ জুন পূর্ব বিরোধের জের ধরে করেরগাঁওয়ের গিয়াস উদ্দিনের বাড়ি গিয়ে আসামিরা তাকে গুলি করে। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়ার হলে ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে জানান। এ ঘটনায় ওই দিনই নিহতের নানা মন্তাজ আলী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.