২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাজির কারখানায় বিস্ফোরণ, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছে। এছাড়া বিস্ফোরণে সৃষ্ট আগুনে দুইটি বাড়ি ভস্মীভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছে। এছাড়া বিস্ফোরণে সৃষ্ট আগুনে দুইটি বাড়ি ভস্মীভূত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনায় আহতরা হলেন- মামুন (২৫), তোফায়েল (০৮) ও নিশাত (১৩)। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাদুগরের একটি বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়ে পাশের আরেকটি বাড়িতে আগুন ধরে যায়। আশেপাশের লোকজন প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজির কারখানার মালিকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.