২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ৫ তক্ষক উদ্ধার, আটক ৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা থেকে পাঁচটি তক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

খাগড়াছড়ি, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা থেকে পাঁচটি তক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে আটক তিনজন হলেন লক্ষ্মীধন চাকমা (৪৫), নীলচন্দ্র চাকমা (৩০) ও মো. কুদ্দুস (৩০)। লক্ষ্মীছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা পাঁচটি তক্ষক স্থানীয় বন বিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, একটি সংঘবদ্ধ তক্ষক পাচারকারী দল দীর্ঘদিন ধরে বড় অংকের টাকার লোভ দেখিয়ে গোপনে তক্ষক বেচাকেনা করছে। আটকদের একজন লক্ষ্মীধন চাকমা পুলিশকে বলেন, তিনশ’ গ্রাম ওজনের একটি তক্ষকের দাম তিন লাখ টাকা বিক্রি হচ্ছে। তারা এই পাঁচটি তক্ষক দুইলাখ টাকায় স্থানীয় পাহাড়িদের কাছ থেকে কিনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২১ ঘ.