২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাস চাপায় ভাইবোন নিহত

গণভবনের কাছে মঙ্গলবার রাতে বাস চাপায় দুই শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 05:52 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণভবনের কাছে মঙ্গলবার রাতে বাস চাপায় দুই শিশু নিহত হয়েছে। এরা হল রিকশা চালক কামাল হোসেনের মেয়ে সনি (৮) ও ছেলে জনি (১)। তাদের মা ফুটপাতে সিগারেট বিক্রি করেন। থাকেন মোহাম্মদপুরের একটি বস্তিতে। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর সড়কে ফ্যামিলি ওয়ার্ল্ডের সামনে ভাইকে কোলে নিয়ে সনি রাস্তা পার হচ্ছিল। এ সময় আসাদগেটমুখী বাসটি চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। চালক কিংবা বাসটি আটক করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২৩২৯ ঘ.