২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের দায়ে মেঘনা গ্র“পের জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নদী দূষণের দায়ে মেঘনা গ্র“পকে প্রায় ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নদী দূষণের দায়ে মেঘনা গ্র“পকে প্রায় ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘনা শিল্প পার্কে গত বৃহস্পতিবার (১ মার্চ) রাতে অভিযান চলাকালে কারখানার বর্জ্য পরিশোধনাগার বন্ধ পাওয়া যায় এবং মেঘনা গ্র“পের মালিকানাধীন একটি এডিবল অয়েল মিল থেকে দূষিত তরল বর্জ্য নর্দমা দিয়ে মেঘনা নদীতে নির্গমনের ঘটনা ধরা পড়ে। এরপর মেঘনা গ্র“প কর্তৃপক্ষকে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। কর্মকর্তারা হাজির হলে ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৪৭ ঘ.