২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিডিএল’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আবাসন ব্যবসায় প্রতিষ্ঠান ‘বিডিডিএল নতুন ধারা আবাসিক প্রকল্পে’র বিরুদ্ধে ঢাকার সাতারকুল ও ভাটারা এলাকায় প্রায় ৫১৭ বিঘা বা প্রায় ১৬০ বেসরকারি জমি অবৈধ দখলের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন ব্যবসায় প্রতিষ্ঠান ‘বিডিডিএল নতুন ধারা আবাসিক প্রকল্পে’র বিরুদ্ধে ঢাকার সাতারকুল ও ভাটারা এলাকায় প্রায় ৫১৭ বিঘা বা প্রায় ১৬০ বেসরকারি জমি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় ‘মুক্তধারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ বলেছে, দখল হওয়া এ জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানাধীন। সমিতির সভাপতি হাজী সাঈদুর রহমান মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিডিডিএল কর্তৃপক্ষ। বিডিডিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় বিডিডিএল’র অনুমোদিত প্রকল্পই রয়েছে ১৮১ একর জমির, যা রাজউক থেকে অনুমোদিত। তাদের এ ধরণের অভিযোগের কোন সত্যতা নেই।” তবে অভিযোগকারী সমিতির সভাপতি বলেন, “এ প্রকল্পে ১৮১ একর জমি থাকার অনুমোদন থাকলেও বিডিডিএল’র আট থেকে ১০ বিঘার বেশি কেনা জমি নেই।” রাউজকের বর্তমান বিধান অনুযায়ী প্রকল্পের ৭০ শতাংশ জমি থাকলেই প্রকল্পের অনুমোদন দেওয়া হয় উল্লেখ করে বিডিবিএল কর্মকর্তা বলেন, “ওই এলাকায় বিডিডিএল নতুন ধারা আবাসিক প্রকল্পের জন্য ৮৫ শতাংশ জমিই রয়েছে। বাকি জমি কেনার জন্য ভূমি মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” “একইসঙ্গে বৈধ প্রক্রিয়ায় অধিগ্রহণের জন্য ঢাকার জেলা প্রশাসককেও অনুরোধ করা হয়েছে।” এ অভিযোগের ঘটনাকে বিডিডিএল’র ‘সুনাম ক্ষুণœ’ করতে ‘অপপ্রচার’ অভিহিত করে তিনি বলেন, “এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” “একইসঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণমাধ্যমে প্রয়োজনীয় বৈধ নথিপত্রও সরবরাহ করা হবে,” বলেন তিনি। বিডিডিএল ২০০৬ সালে সাতারকুল মৌজার মেরুল এলাকায় জমি ভাড়া করে বিলবোর্ড ও সাইনবোর্ড লাগায় বলে সংবাদ সম্মেলনে বলেন সমিতির সভাপতি সাঈদুর রহমান। “এরপর তারা ওই জমি দেখিয়ে বিভিন্ন গণমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিতে শুরু করে। পরে মুক্তধারা সমিতির সদস্য ও অধিভুক্ত বিভিন্ন কোম্পানির জমিতে জোর করে ড্রেজার দিয়ে মাটি ভরাট করা শুরু করে।” এ বিষয়ে সাতারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে দেন-দরবার হয় উল্লেখ করে তিনি বলেন, “এতে বিডিডিএল’র পক্ষ থেকে ভবিষ্যতে ওই ধরণের দখলীয় অপচেষ্টা না করার অঙ্গীকার করা হয়।” বিডিবিএল জমি না কিনে দখলের মাধ্যমে পুরো প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দাবি করে সাইদুর এ ধরনের তৎপরতা বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেন সাইদুর। বিডিডিএল মুক্তধারার ১০০ বিঘা, হাজী আবু সাঈদ হাউজিং প্রকল্পের ৬৭ বিঘা, খ্রিস্টান সমবায় হাউজিংয়ের ৭০ বিঘা, হিন্দু স¤প্রদায়ের ৬০ বিঘা, নেপচুন হাউজিংয়ের ৯০ বিঘা, আপন নিবাস হাউজিংয়ের ২০ বিঘা, গ্রাফস ইন্টারন্যাশনালের আট বিঘা, কিউট কোম্পানির ১২ বিঘা, আখতার ফানিশার্সের ১০ বিঘা, ভাটারার আদিবাসীদের ৩০ বিঘা, সূতিভোলার আদিবাসীদের ১৫ বিঘা এবং সাতারকুলের আদিবাসীদের ৩৫ বিঘা জমি দখল করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সম্মিলিত সামাজিক আন্দোলনের পংকজ ভট্টাচার্য, সমিতির সম্পাদক আবু নাসের ভূঁইয়া, সহ-সভাপতি হাজী আবু সাঈদ, সিদ্দিকুর রহমান, নূর মোহাম্মদ জাহাঙ্গীর ও ফিলিপস অধিকারী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩১ ঘ.