২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭০০ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

নগরীর রেয়াজুদ্দিন বাজারের একটি আবাসিক হোটেল থেকে ৭০০টি ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রেয়াজুদ্দিন বাজারের একটি আবাসিক হোটেল থেকে ৭০০টি ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রিয়াজউদ্দিন বাজারের হোটেল রয়েল প্লাজা থেকে জিয়া উদ্দিন (২৩) নামে ওই ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেপ্তার করে। জিয়া উদ্দিন মিয়ানমারের মংডু এলাকার জমিল উদ্দিনের ছেলে বলে দাবি করেছে। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসিক হোটেলটির পাঁচতলার ৫১৪ নম্বর কক্ষ থেকে থেকে জিয়াকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে হোটেল কক্ষ থেকে ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, জিয়া সোমবার বর্ডার পাসের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলো বলে প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়ছে। তার কাছ থেকে বর্ডার পাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৫৭ ঘ.