২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দেড়শ মণ ইলিশ আটক

চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় দেড়শ মণ ইলিশ আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় দেড়শ মণ ইলিশ আটক করা হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব ইলিশ আটক করা হয় বলে জানায় কোস্টগার্ড। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক জানান, ভোলা থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-৪ থেকে ছয় ঝুড়ি এবং এমভি স্বাধীন নামের অপর লঞ্চ থেকে ১৫ ঝুড়ি ইলিশ আটক করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার দুপুরে এসব ইলিশ নিলামে বিক্রি করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। অপরদিকে সোমবার রাতে শহরে আটক ৩০ মণ ইলিশ মঙ্গলবার সকালে নিলামে জেলা প্রশাসন বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১১ ঘ.