২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানীর সায়েদাবাদ এবং উত্তরার আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদ এবং উত্তরার আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তর তিনজনের মধ্যে আসাদুজ্জামান ওরফে হাজারি জেএমবির খুলনা বিভাগের প্রধান। বাকি দুজন হলো- সংগঠনের সাভার অঞ্চলের কমাণ্ডার আব্দুল ওয়াহাব এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি আনোয়ার। সোহায়েল বলেন, “মঙ্গলবার ভোরে আব্দুল্লাহপুর থেকে একজনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সায়েদাবাদে একটি বাস কাউন্টার থেকে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।” এই তিন জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২১০ ঘ.