২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দ্রঘোনায় একটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দ্রঘোনায় একটি ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. ইদ্রিস (২৫), শাহেদুল ইসলাম নানাই মিয়া (২২), মো. করিম (২০) ও নূর উদ্দিন (২২)। রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ ফেব্র“য়ারি গভীর রাতে রাঙ্গুনিয়ার আদুর পাড়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ১৫ ভরি স্বর্ণালংকার ও সাড়ে আট লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে পরদিন একটি মামলা করেন দেলোয়ার। এরপর রোববার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে হাবিবুর রহমান জানান। তিনি বলেন, “ডাকাতি করে পালানোর সময় ইদ্রিসকে জনতা ধরে থানায় দেয়। ইদ্রিসের স্বীকারোক্তি অনুযায়ী গত ১ মার্চ রাঙ্গুনিয়া থেকে নানাইকে ধরা হয়। তার দেওয়া তথ্যে করিমকে রাঙ্গুনিয়া থেকেই গ্রেপ্তার করা হয় রোববার।” এছাড়া নূর উদ্দিনকে রোববার সকালে রাঙ্গামাটি জেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে হাবিবুর জানান। তিনি জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭১৮ ঘ.