ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূত্রাপুর থানা পুলিশ সোমবার বিকালে কে এম জুবলি উচ্চ বিদ্যালয় পেছনের একটি গলি থেকে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি চটের বস্তা দীর্ঘক্ষণ পড়ে থাকা দেখে স্থানীয় লোকজন সন্দেহবশত থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বস্তা খুলে লাশটি দেখতে পায়।
বিছানার চাদর ও পলিথিন দিয়ে মুড়িয়ে লাশটি চটের বস্তার মধ্যে রাখা হয়েছিল। ওসি জানান, মাথাবিহীন এই লাশটির পেটের নাড়িভুড়ি বেরিয়ে এসেছে।
পুলিশের ধারণা, ২৪ থেকে ২৫ বছরের এই যুবককে অন্তত দুই দিন আগে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭২০ ঘ.
bdnews24