ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া থেকে এক নারীর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১২ দিকে ১৮/৫ উত্তর কুনিপাড়ার একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ত্রিশ হবে।
ওসি জানান, চলতি মাসের ১ তারিখে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি বাচ্চাসহ ওই বাসা ভাড়া নেওয়া হয়। তারপর থেকে দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
তিনি বলেন, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন থানায় খবর দিয়ে পুলিশ তালা ভেঙ্গে অর্ধ-গলিত লাশ উদ্ধার করে।
শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ওসি জানান।
ওসির ধারণা, স্বামী পরিচয়ের লোকটিই হত্যা করে বাচ্চাটি নিয়ে পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২০০ ঘ.
bdnews24