২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি গুলিস্তান এবং অপরটি ঘটে আজিমপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি গুলিস্তান এবং অপরটি ঘটে আজিমপুরে। রোববার ভোরে ও বিকালে দুটি ঘটনায় নিহতের একজনের নাম আবদুস সালাম (৬২)। তবে অপর জনের পরিচয় জানা যায়নি। রোববার বিকাল ৫ টার দিকে গুলিস্তান রাজউক ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় শিখর পরিবহনের ধাক্কায় আবদুস সালাম আহত হন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। এর আগে ভোরে আজিমপুর মোড়ে গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। যুবকের বয়স আনুমানিক ত্রিশ। তার পরনে চেক শার্ট ও ছাই রঙের প্যান্ট ছিলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিখর পরিবহনের বাসটি পুলিশ আটক করেছে, তবে চালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩৩ ঘ.