শেরপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে বিজিবি।
রোববার সকালে মধুটিলা ইকোপার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে গ্রেপ্তার হাবিলদার দিলীপ কেদার বিএসএফ’র গোয়ন্দা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি জামালপুরের বিজিবি-৬ ব্যাটালিয়ানের মেজর নাহিদ সন্ধ্যা ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ’র গোয়েন্দা হাবিলদার দিলীপ কেদারকে একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করেছে বিজিবি।
তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
পরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হবে। দিলীপ কেদার এখন বিজিবি হেফাজতে রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24