২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন মার্চে

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন হবে আগামী ২৯ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন হবে আগামী ২৯ মার্চ। রোববার ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র ওঠানো যাবে। জমা দেওয়া যাবে আগামী ১১ ও ১২ মার্চ দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুরে সিইউজে নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৩ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ সকাল ১১টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৮ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। ওইদিনই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির অন্য চার সদস্য হলেন- সুভাষ চন্দ্র দে, মোহাম্মদ নিযাম উদ্দিন, তমাল চৌধুরী ও মোহাম্মদ মোরশেদ আলম। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বমোট ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যপদগুলো হলো- একজন সহসভাপতি, একজন যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তিনজন নির্বাহী সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮০৫ ঘ.